ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে জানাজায় যেতে গিয়ে বাসচাপায় বৃদ্ধ নিহত

জামালপুরে জানাজায় যেতে গিয়ে বাসচাপায় বৃদ্ধ নিহত
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

জামালপুরে জানাজায় যেতে গিয়ে বাসচাপায় বৃদ্ধ নিহত
ছবি: জামালপুর ট্রিবিউন

 স্টাফ রিপোর্টার:

জামালপুর সদর উপজেলার বিনন্দের পাড়া এলাকায় জানাজার নামাজে অংশ নিতে যাওয়ার পথে বাসচাপায় সোহরাব হোসেন সরু (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (২৭ মে) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহরাব হোসেন সরু বিনন্দের পাড়া গ্রামের মৃত তৈয়জ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিনন্দের পাড়া ঈদগাহ মাঠে শামস উদ্দিন নামে এক ব্যক্তির জানাজায় অংশ নিতে সড়ক পার হচ্ছিলেন সোহরাব হোসেন। এ সময় জামালপুর থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা কিছু সময়ের জন্য জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, “সোহরাব হোসেন সরু জানাজার নামাজে অংশ নিতে ঈদগাহ মাঠের দিকে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। জানাজায় যেতে গিয়ে এভাবে একজন মানুষের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক।”

জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন