ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুর এক্সপ্রেসের সময়সূচি ও রুট পরিবর্তনের দাবিতে সরিষাবাড়িতে ট্রেন অবরোধ, মানববন্ধন

জামালপুর এক্সপ্রেসের সময়সূচি ও রুট পরিবর্তনের দাবিতে সরিষাবাড়িতে ট্রেন অবরোধ, মানববন্ধন
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

জামালপুর এক্সপ্রেসের সময়সূচি ও রুট পরিবর্তনের দাবিতে সরিষাবাড়িতে ট্রেন অবরোধ, মানববন্ধন
ছবি: জামালপুর ট্রিবিউন

আসমাউল আসিফ, স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়িতে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ও রুট পরিবর্তনের দাবিতে ট্রেন অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার তারাকান্দি রেলস্টেশনে নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নাগরিক অধিকার কর্মী অ্যাডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন সাঈদ হাসান মিথুন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, আতিক মুর্শেদ, সফিকুল ইসলাম, এনামুল হাসান, আবু সাঈদ আল আমিন খান, আসাদুজ্জামান আসাদ, সাখাওয়াত হোসেন সোহাগ, রিফাত ও মুত্তাকিন ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, জামালপুর থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি গভীর রাতে ঢাকায় পৌঁছায়। ফলে সাধারণ যাত্রীরা নানা ধরনের দুর্ভোগের শিকার হন। মধ্যরাতে ঢাকায় পৌঁছে অনেক যাত্রী ছিনতাইসহ বিভিন্ন ঝুঁকির মুখোমুখি হচ্ছেন। এছাড়া রাতে অবস্থান কিংবা গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। এতে যাত্রীসংখ্যা কমে গিয়ে ট্রেনটি লোকসানের মুখে পড়ছে বলেও দাবি করেন তারা।

বক্তারা আরও জানান, ট্রেনটি বর্তমানে টাঙ্গাইলের ভূয়াপুর থেকে জামালপুর ও ময়মনসিংহ হয়ে ঢাকায় চলাচল করছে। অথচ উদ্বোধনের পর এটি জামালপুর থেকে যমুনা সেতু (পূর্ব) ও টাঙ্গাইল হয়ে ঢাকায় চলাচল করত। বর্তমান সময়সূচির কারণে যাত্রীরা ঢাকায় পৌঁছে একই দিনে দাপ্তরিক, ব্যবসায়িক, চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারছেন না। ফলে তাদের রাতযাপন করে পরদিন কাজ করতে হচ্ছে।

এ অবস্থায় যাত্রী দুর্ভোগ লাঘবে ট্রেনের সময়সূচি পরিবর্তন করে দিনের বেলায় ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা এবং ময়মনসিংহের পরিবর্তে পুনরায় টাঙ্গাইল রুটে ট্রেন পরিচালনার দাবি জানান তারা। একই সঙ্গে সকালে জামালপুর থেকে ঢাকাগামী এবং বিকেলে ঢাকা থেকে জামালপুরগামী ট্রেন চলাচলের সময়সূচি নির্ধারণের পাশাপাশি সরিষাবাড়ি উপজেলার যাত্রীদের জন্য তুলনামূলক বেশি আসন সংরক্ষণেরও দাবি জানান বক্তারা।

মানববন্ধন চলাকালে তারাকান্দি স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ২৬ জানুয়ারি উদ্বোধনের পর আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি জামালপুর থেকে যমুনা সেতু (পূর্ব) হয়ে টাঙ্গাইল রুটে চলাচল করত। পরবর্তীতে যমুনা সেতু (পূর্ব) স্টেশনের ইয়ার্ড রিমডেলিং কাজের অংশ হিসেবে ভুয়াপুর স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হলে রেলওয়ে কর্তৃপক্ষ রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এরপর ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে ট্রেনটি ভূয়াপুর-জামালপুর-ময়মনসিংহ হয়ে ঢাকা রুটে চলাচল করছে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ 

শিরোনাম...

একটি মন্তব্য করুন