ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

পাগলা নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

পাগলা নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

পাগলা নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা দুজনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

রোববার (৩১ মে) দুপুরে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বহালাবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা ফুদকিটোলা গ্রামের সাফি (১৪) ও জুবায়ের (১৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, এক চাচার সঙ্গে চার চাচাতো ভাই পাগলা নদীতে গোসল করতে যায়। এ সময় সাফি ও জুবায়ের সবার আগে নদীতে নামলে একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের নদী থেকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত সাফি রানিহাটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। অপরদিকে জুবায়ের দিনাজপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, নদীতে ডুবে দুই কিশোরের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন