জামালপুরে রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জামালপুরে রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
প্রকাশঃ
স্টাফ রিপোর্টার:
জামালপুরে শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে শহরের বকুলতলা মোড়ে প্রাইম ল্যাব স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রবিউল ইসলাম রাজন, প্রধান শিক্ষক এস এম নাসিব, শিক্ষার্থী দিব্য, ফাতিহা, ওয়াসীনাতসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন এবং বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, রাজধানীতে নৃশংসভাবে শিশু রামিসাকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করে সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি কার্যকর করতে হবে। তারা আরও বলেন, দেশে সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় এ ধরনের অপরাধ বারবার ঘটছে।
এ সময় তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং শিশুদের সামাজিক নিরাপত্তা জোরদারে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান এবং অভিযুক্ত সোহেল রানার দ্রুত বিচার ও ফাঁসি কার্যকরের দাবি জানান।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
একটি মন্তব্য পোস্ট করুন