ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

রাজধানীতে শিশু রামিসা হত্যাকাণ্ডসহ নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

রাজধানীতে শিশু রামিসা হত্যাকাণ্ডসহ নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

রাজধানীতে শিশু রামিসা হত্যাকাণ্ডসহ নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

আসমাউল আসিফ, স্টাফ রিপোর্টার : 

রাজধানী ঢাকায় শিশু রামিসা হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনার প্রতিবাদ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে শহরের দয়াময়ী মোড়ে জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও জেলা শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্ক এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে কিছু সময়ের জন্য প্রতীকী সড়ক অবরোধও করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, সাবেক পৌর কাউন্সিলর সিদ্ধার্থ সংকর রায়, অ্যাডভোকেট শামীম আরা, নারী নেত্রী রায়হানা রহমান লতা, উন্নয়ন কর্মী মুর্শেদ ইকবাল, বিমল জেমস কস্তা এবং শিক্ষার্থী মারজানা শেখ মেহজাবিনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, রাজধানীতে নৃশংসভাবে শিশু রামিসাকে হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শিশু নির্যাতনের ঘটনাও উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। তারা জানান, জামালপুরে গত এক মাসে নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনের অন্তত ১৩টি ঘটনা ঘটেছে। সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধীরা বারবার এমন অপরাধ সংঘটনের সাহস পাচ্ছে।

বক্তারা আরও অভিযোগ করেন, সরকার ও প্রশাসনের উদাসীনতার কারণে অনেক অপরাধী আইনের ফাঁকফোকর ব্যবহার করে নিরাপদে চলাফেরা করছে। ফলে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধন শেষে শিশু রামিসাসহ সকল নারী ও শিশু নির্যাতনের ঘটনার বিচার দাবিতে প্রতীকীভাবে প্রায় ১০ মিনিট দয়াময়ী মোড় অবরোধ করে রাখেন অংশগ্রহণকারীরা। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন