শিশু ধর্ষণ মামলায় নজির: ২৯ কার্যদিবসে বিচার শেষ, আসামির মৃত্যুদণ্ড
শিশু ধর্ষণ মামলায় নজির: ২৯ কার্যদিবসে বিচার শেষ, আসামির মৃত্যুদণ্ডঅনলাইন ডেস্ক:
মেহেরপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার বিচার মাত্র ২৯ কার্যদিবসে শেষ করে আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৪ মে) মেহেরপুর শিশু সহিংসতা দমন আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি শাকিল হোসেন গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৬ জুন শিশু তার বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার পথে অভিযুক্ত ব্যক্তি তাকে ভয় দেখিয়ে একটি স্থানে নিয়ে যান। পরে ঘটনাটি প্রকাশ পেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করে এবং আদালত দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় দেন। আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশ দেন।
আদালত নির্দেশ দিয়েছেন, জরিমানার অর্থ আদায়ের জন্য দণ্ডিতের সম্পত্তি বিক্রি করে ভুক্তভোগী শিশুর পরিবারকে প্রদান করা হবে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন