ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

টানা ১৯ বছরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

টানা ১৯ বছরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

টানা ১৯ বছরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার: 

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে টানা ১৯ বছরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার বেলা ১২টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত জামালপুর জেলা বাস টার্মিনাল ও বিসিক কার্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী।

অবরোধের ফলে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকা থেকে আসা ও ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘ ১৯ বছরের জলাবদ্ধতায় দড়িপাড়া, দাপুনিয়াসহ অন্তত পাঁচটি এলাকার শত শত একর ফসলি জমি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। তাই দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন।

এর আগে একই দাবিতে রোববারও মহাসড়ক অবরোধ করেছিলেন এলাকাবাসী। তখন প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হলেও দৃশ্যমান কোনো কাজ শুরু না হওয়ায় পুনরায় আন্দোলনে নামেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে আন্দোলনকারীরা তাদের ফিরিয়ে দেন। পরে দুপুর ১টা ২০ মিনিটে শাহ মাসুদ এবং মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। এ সময় কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতিরও সৃষ্টি হয়।

মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলি। পরে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।”

মিজানুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে কয়েকজনের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়।”

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন