ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ঈদের টানা ছুটি শেষে খুলেছে অফিস-আদালত, ফিরছে কর্মচাঞ্চল্য

ঈদের টানা ছুটি শেষে খুলেছে অফিস-আদালত, ফিরছে কর্মচাঞ্চল্য
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

ঈদের টানা ছুটি শেষে খুলেছে অফিস-আদালত, ফিরছে কর্মচাঞ্চল্য
ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আজ থেকে খুলেছে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার। দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সোমবার (১ জুন) সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কর্মজীবীরা নিজ নিজ কর্মস্থলে যোগ দেন। ছুটি শেষে অফিস খোলায় রাজধানীতে ধীরে ধীরে ফিরে আসছে কর্মচাঞ্চল্য।

ঈদের ছুটি কাটিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে সড়ক, রেল ও নৌপথে রাজধানীতে ফিরছেন নগরবাসী। এতে রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। তবে কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি।

গত ২৮ মে সারা দেশে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত হয়। ঈদ উপলক্ষে সরকার ছয় দিনের সরকারি ছুটি ঘোষণা করলেও সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে অনেকের জন্য তা সাত দিনে পরিণত হয়।

দীর্ঘ ছুটি শেষে অফিস-আদালত, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় রাজধানীজুড়ে আবারও কর্মব্যস্ত পরিবেশ ফিরে আসতে শুরু করেছে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন