রামিসা হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ, আদালতে সোহেল রানা ও স্ত্রী স্বপ্না
রামিসা হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ, আদালতে সোহেল রানা ও স্ত্রী স্বপ্না
সোমবার (১ জুন) সকাল পৌনে ৮টার দিকে তাদের আদালতে নেওয়া হয়। আসামিদের উপস্থিতিতে মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার বিচার কার্যক্রম শুরু হবে।
জানা গেছে, প্রধান আসামি সোহেল রানাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় এবং তার স্ত্রী স্বপ্নাকে নারী হাজতখানায় রাখা হয়েছে।
গত ১৯ মে বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর সোহেল রানা ফ্ল্যাটের শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। পরে নিহত শিশুটির বাবা পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরদিন ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন।
দেশজুড়ে আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন মহল।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন