ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

আলোচনা ভেস্তে যেতেই ফের ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা

আলোচনা ভেস্তে যেতেই ফের ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-


আলোচনা ভেস্তে যেতেই ফের ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা


আন্তর্জাতিক ডেস্ক:

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা আবারও নতুন মোড় নিয়েছে। দুই দেশের মধ্যে চলা আলোচনা ফলপ্রসূ না হওয়ায় উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলার অভিযোগ তুলেছে।

বুধবার (৩ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, উপসাগরীয় অঞ্চল ও সেখানে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, এটি ছিল আত্মরক্ষামূলক ব্যবস্থা এবং মধ্যপ্রাচ্যে ইরানের পরিকল্পিত হামলার জবাব।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কেশম দ্বীপের দক্ষিণাঞ্চলে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার প্রতিবাদে পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলের একটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও হেলিকপ্টার লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

বিশ্লেষকদের মতে, চলমান সংকট নিরসনে কয়েকদিন ধরে কূটনৈতিক আলোচনা চললেও তা ব্যর্থ হওয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি।

সূত্র: ঢাকা ট্রিবিউন

শিরোনাম...

একটি মন্তব্য করুন