ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বৃদ্ধা মায়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার, ছেলে পলাতক

বৃদ্ধা মায়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার, ছেলে পলাতক
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

বৃদ্ধা মায়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার, ছেলে পলাতক

 অনলাইন ডেস্ক:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বৃদ্ধা মাকে হত্যার পর ঘরের মাটির নিচে লাশ পুঁতে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মো. জুয়েল (৩৫) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

বুধবার (৩ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের একটি বাড়ির শোয়ার ঘরের মাটি খুঁড়ে মারুফা বেগম (৬০) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে জুয়েল তার মাকে হত্যা করে নিজ ঘরের মাটির নিচে লাশ গোপন করে রাখেন। পরিবারের অন্য সদস্যরা বিষয়টি টের পাননি।

নিহতের ছোট ছেলে জানান, তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। ঈদ উপলক্ষে বাড়িতে এসে শুক্রবার জুমার নামাজের পর শ্বশুরবাড়িতে যান। পরে বাড়িতে ফিরে বড় ভাইয়ের ঘরের মাটিতে ফাটল ও বিছানায় রক্তের দাগ দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের মাটি খুঁড়ে মারুফা বেগমের মরদেহ উদ্ধার করে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।”

শিরোনাম...

একটি মন্তব্য করুন