ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

আগুনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে কাউন্সিলর পদপ্রার্থী আক্তারুজ্জামান

কাউন্সিলর পদপ্রার্থী আক্তারুজ্জামান
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

কাউন্সিলর পদপ্রার্থী আক্তারুজ্জামান
ছবি: ক্ষতিগ্রস্ত পরিবারকে টিন বিতরণ


শাকিল আহমেদ, স্টাফ রিপোর্টার

জামালপুর শহরের ২নং ওয়ার্ডে কম্পপুর গ্রামের আগুনে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী ও জামালপুর জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান।

বৃহস্পতিবার (৪ জুন) বিকালে তার ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন সামগ্রী বিতরণ করা হয়।

এসময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। 

উপস্থিত ছিলেন ১৪নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুব্বাত আলী, জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি হুমায়ুন কবির (খোকন), ১৪নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাছেদ আলী, শহর মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৪নং সাংগঠনিক মৎস্যজীবী দলের সভাপতি হাসান আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৪নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম সাগর সহ মহিলা দলের নেত্রী সুজেদা বেগম, হেনা বেগমসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টিন সামগ্রী বিতরণকালে আক্তারুজ্জামান বলেন,“মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতার পরিচয়। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তাই সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি, জনপ্রতিনিধি মানে শুধু দায়িত্ব নয়, মানুষের সুখ-দুঃখের সাথী হওয়া। যদি ২নং ওয়ার্ডবাসী আমাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করেন, তাহলে অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবসময় কাজ করে যাবো এবং মানবিক সহায়তার এ ধারা অব্যাহত রাখবো।”

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই একজন জনপ্রতিনিধির মূল দায়িত্ব। তারা আক্তারুজ্জামান আক্তারের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।

জামালপুর ট্রিবিউন/আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন