ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টার চেম্বারে আগুন, দুই কর্মচারীর মৃত্যু

অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টার চেম্বারে আগুন, দুই কর্মচারীর মৃত্যু
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

প্রাণ বাঁচাতে বাথরুমে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। ধোঁয়ার কবলে পড়ে শ্বাসরোধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন দুই তরুণ কর্মচারী। রাজধানীর কাঁটাবনের আল বারাকা টাওয়ারে এক আইনজীবীর চেম্বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

শুক্রবার (২৬ জুন) গভীর রাতের এই ঘটনায় প্রাণ হারান আব্দুস সালাম (২০) ও জনি (২৪)। রাত ১টা ৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। দীর্ঘ দুই ঘণ্টারও বেশি সময় পর রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

যে চেম্বারে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটি অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের। তাঁর মৃত্যুর পর ছেলে ব্যারিস্টার মোয়াজ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান চেম্বারটি পরিচালনা করে আসছিলেন।

আব্দুস সালাম ছিলেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমানের ক্লার্ক। তাঁর বাড়ি বগুড়ার কাহালু উপজেলার বড় ভাদাহার গ্রামে। অন্যদিকে জনি ছিলেন ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক, বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার বাবুন্দিয়া গ্রামে। আগুন উদ্ধারের পর আব্দুস সালামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। কিন্তু দুজনকেই শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

প্রাণহানির পাশাপাশি চেম্বারের লাখ লাখ টাকার মূল্যবান বই ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন