মাদারগঞ্জে নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা
মাদারগঞ্জে নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভাজামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুলিশ নারী হেল্প ডেস্কের সেবা সম্পর্কে অবহিতকরণ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মির্জা রওশন আলী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ ও ইউএনএফপিএ (UNFPA)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন প্রিভেইল (PREVAIL) প্রকল্পের আওতায় মাদারগঞ্জ মডেল থানা এ কর্মসূচির আয়োজন করে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তোফাজ্জল হোসেন, বিট পুলিশিং কমিটির সভাপতি অধ্যাপক রকিব লিটন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, বিট পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আল আমিন, পৌর জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি হাফেজ শফিকুল ইসলাম, মির্জা রওশন আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওলিফা আক্তার ও জাহাঙ্গীর আলম, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জগলুল পাশা, উপজেলা শ্রমিক দলের সাহিত্যবিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন এবং অভিভাবক শিউলি আক্তার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামছুজ্জামান।
সভায় শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন। এ সময় নারী ও শিশু নির্যাতন দমন আইন, সাইবার নিরাপত্তা আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, প্রকাশ্য জুয়া আইন, কিশোর গ্যাং প্রতিরোধ এবং শিশু আইন সম্পর্কে বিস্তারিত সচেতনতামূলক আলোচনা করা হয়।
বক্তারা বলেন, নারী, শিশু ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুলিশি সেবার বিষয়ে জনগণকে আরও সচেতন করতে হবে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, বাল্যবিয়ে, পারিবারিক সহিংসতা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন