ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বকশীগঞ্জে নিখোঁজ দুই স্কুলছাত্রী ১০ দিন পর উদ্ধার, ফিরল পরিবারের স্বস্তি

দীর্ঘ ১০ দিন পর মেয়েকে ফিরে পেয়ে আবেগাপ্লুত আফসানার বাবা মো. আল আমিন বলেন, “গত ১০ দিন আমাদের পরিবারের জন্য ছিল দুঃস্বপ্নের মতো।
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
বকশীগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রাম থেকে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রী আফসানা আক্তার (১৩) ও আশা মনি (১১) নিখোঁজের ১০ দিন পর উদ্ধার হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, এক বান্ধবীর প্ররোচনায় চাকরির খোঁজে তারা ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে ঢাকার শাহ আলী থানা পুলিশের সহযোগিতায় মিরপুর সরকারি আশ্রয় (অভ্যর্থনা) কেন্দ্র থেকে তাদের উদ্ধার করা হয়।

দীর্ঘ ১০ দিন পর মেয়েকে ফিরে পেয়ে আবেগাপ্লুত আফসানার বাবা মো. আল আমিন বলেন, “গত ১০ দিন আমাদের পরিবারের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। আল্লাহর অশেষ রহমতে মেয়েকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছি। যারা উদ্ধার কাজে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

আশা মনির বাবা এরশাদ আলী বলেন, “মেয়েকে ফিরে পেয়ে আমাদের পরিবারে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ ও প্রশাসন আন্তরিকভাবে সহযোগিতা করায় আমরা কৃতজ্ঞ।”

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, “নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়। ঢাকার শাহ আলী থানার পুলিশের সঙ্গে সমন্বয় করে দুই স্কুলছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়েছে।”

উল্লেখ্য, গত ১৭ জুন বাড়ি থেকে বের হওয়ার পর দুই স্কুলছাত্রী নিখোঁজ হয়। ১০ দিন পর তাদের সুস্থ অবস্থায় ফিরে পাওয়ায় পরিবার ও স্বজনদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন