ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্পোর্টস ডেস্ক:

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নেমেই ইতিহাস গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তার দুর্দান্ত হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন দারুণভাবে শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

কানসাস সিটির এ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘জে’র ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা। দলের জয়ে একক নায়ক ছিলেন ৩৮ বছর বয়সী মেসি। বিশ্বকাপের মঞ্চে এটিই তার প্রথম হ্যাটট্রিক। একই সঙ্গে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেন।

আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচ খেলতে নামা মেসি প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার কৃতিত্বও অর্জন করেছেন। তার নেতৃত্বে পুরো ম্যাচজুড়েই আর্জেন্টিনা ছিল আধিপত্য বিস্তারকারী দল।

ম্যাচের ১৭তম মিনিটে রদ্রিগো ডি পলের বাড়ানো বল থেকে দুর্দান্ত শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা।

বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় লিওনেল স্কালোনির শিষ্যরা। ৬০তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট গোলরক্ষক লুকা জিদান ঠেকালেও ফিরতি বলে সহজেই জালে বল জড়ান মেসি। এরপর ৭৬তম মিনিটে বদলি খেলোয়াড় নিকো গঞ্জালেজের পাস থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচ শেষে মেসি বলেন, “এমন একটি ম্যাচ পরিবার, সতীর্থ ও সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া সত্যিই বিশেষ অনুভূতি। আর্জেন্টিনার সমর্থকরা আবারও প্রমাণ করেছে তারা ফুটবলের জন্য কতটা আবেগী। পুরো স্টেডিয়ামজুড়েই তাদের সমর্থন অনুভব করেছি।”

হ্যাটট্রিক পূরণের পর কোচ স্কালোনি মেসিকে মাঠ থেকে তুলে নিলে দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে সম্মান জানান।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় জয় তুলে নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে আত্মবিশ্বাসী সূচনা করল আর্জেন্টিনা।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন