ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বন্ধ কারখানায় বিনিয়োগ আনতে রোড শো করবে সরকার

বন্ধ কারখানায় বিনিয়োগ আনতে রোড শো করবে সরকার
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

বন্ধ কারখানায় বিনিয়োগ আনতে রোড শো করবে সরকার

অনলাইন ডেস্ক:

দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলো নিয়ে শিগগিরই রোড শো আয়োজন করবে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ কারখানাগুলো দ্রুত চালু এবং অলাভজনক কারখানাগুলোকে লাভজনক করার কার্যকর উপায় বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে এসব কারখানায় দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বন্ধ কারখানা চালু ও অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ নেওয়া হচ্ছে।

সভায় বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

শিরোনাম...

একটি মন্তব্য করুন