ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে ঘিরে মতিঝিলে উত্তেজনা, মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে ঘিরে মতিঝিলে উত্তেজনা, মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে ঘিরে মতিঝিলে উত্তেজনা, মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ

অনলাইন ডেস্ক:

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের বিরোধিতাকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিল এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার (১ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধনে পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদুল আজহার ছুটির আগের শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে নিয়োগ দেওয়া হয়। আন্দোলনকারীরা তাকে ‘বিতর্কিত ব্যক্তি’ উল্লেখ করে এই নিয়োগের প্রতিবাদ জানিয়ে আসছেন।

তাদের দাবি, খুরশীদ আলমকে কোনোভাবেই ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। এ দাবিতে সোমবার সকাল থেকেই মতিঝিলের দিলকুশায় অবস্থিত ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর সদস্যরা।

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সকাল ৯টার মধ্যেই বিক্ষোভকারীরা মানববন্ধন শুরু করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।

সর্বশেষ পাওয়া তথ্যে, এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনও মুখোমুখি অবস্থানে রয়েছেন।

পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন