ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ছয় দিনের চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছয় দিনের চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
অনলাইন ডেস্ক:

চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরেছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে চীনের বেইজিং স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সফরে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে ছিলেন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র নেতারাও বিমানবন্দরে উপস্থিত থেকে তাঁকে অভ্যর্থনা জানান।

উল্লেখ্য, দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এই সফরে মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি একাধিক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক, বিনিয়োগ সম্মেলন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেন।

সূত্র: বাসস

শিরোনাম...

একটি মন্তব্য করুন