বিশ্বকাপ ২০২৬-এ নজর কাড়তে পারেন যেসব ১০ তারকা ফুটবলার
বিশ্বকাপ ২০২৬-এ নজর কাড়তে পারেন যেসব ১০ তারকা ফুটবলারফুটবল বিশ্বের দুই কিংবদন্তি তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য ২০২৬ বিশ্বকাপ হতে পারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে শেষবারের মতো দেখা যেতে পারে দুই মহাতারকাকে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, মেসি ও রোনালদোর পরবর্তী প্রজন্মের নেতৃত্ব নিতে প্রস্তুত স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামালসহ একঝাঁক তরুণ তারকা। একই সঙ্গে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে মাঠে নামবেন বিশ্বের সেরা কয়েকজন ফুটবলার।
২০১৮ সালে মাত্র ১৯ বছর বয়সে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো কিলিয়ান এমবাপে এখনও মেসি-রোনালদোর উত্তরসূরি হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করার অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড, ইংল্যান্ডের জুড বেলিংহাম কিংবা যুক্তরাষ্ট্রের ক্রিশ্চিয়ান পুলিসিকও থাকবেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বিশ্বকাপ ২০২৬-এ বিশেষভাবে নজরে থাকতে পারেন যে ১০ ফুটবলার—
- Lionel Messi (আর্জেন্টিনা)
- Cristiano Ronaldo (পর্তুগাল)
- Kylian Mbappé (ফ্রান্স)
- Ousmane Dembélé (ফ্রান্স)
- Erling Haaland (নরওয়ে)
- Lamine Yamal (স্পেন)
- Jude Bellingham (ইংল্যান্ড)
- Neymar (ব্রাজিল)
- Mohamed Salah (মিশর)
- Christian Pulisic (যুক্তরাষ্ট্র)
বিশ্বকাপের মঞ্চে অভিজ্ঞতা, প্রতিভা ও নতুন প্রজন্মের লড়াই ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন