ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

তীব্র গরমে ধান কাটতে গিয়ে যুবকের মৃত্যু

তীব্র গরমে ধান কাটতে গিয়ে যুবকের মৃত্যু
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

তীব্র গরমে ধান কাটতে গিয়ে যুবকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বোরো ধান কাটার সময় অসুস্থ হয়ে আশাদুল হক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরম ও তাপপ্রবাহের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আশাদুল হক ওই গ্রামের মহল মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ জমিতে বোরো ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন আশাদুল হক। একপর্যায়ে প্রচণ্ড রোদের মধ্যে কাজ করার সময় তিনি অসুস্থ হয়ে মাঠেই পড়ে যান। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এবং চিকিৎসার জন্য বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল ইসলাম জানান, আশাদুল হককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। বর্তমান তীব্র গরমে হিটস্ট্রোকের ঝুঁকি বেড়েছে উল্লেখ করে তিনি সবাইকে প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় রোদে কাজ না করার, পর্যাপ্ত পানি পান করার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাররামরামপুর ইউনিয়নে এক যুবকের মৃত্যুর খবর পুলিশ পেয়েছে।

জামালপুর ট্রিবিউন / আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন