ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

সীমান্ত হত্যা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

সীমান্ত হত্যা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক:

ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে নিহত হওয়ার ঘটনাকে সব ক্ষেত্রে ‘সীমান্ত হত্যা’ হিসেবে আখ্যায়িত করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সীমান্ত পরিস্থিতি ও আসন্ন বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নিয়মিতভাবেই মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, উভয় দেশের উদ্বেগ ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হবে। সীমান্ত সংশ্লিষ্ট সব বিষয়ই আলোচনার টেবিলে আসবে বলে তিনি উল্লেখ করেন।

সীমান্তে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কোনো বিদেশি বাহিনী যদি বাংলাদেশের সীমান্ত বা শূন্যরেখায় প্রবেশ করে কাউকে হত্যা করে, তাহলে সেটিকে সীমান্ত হত্যা বলা যেতে পারে। তবে কেউ যদি অবৈধভাবে অন্য দেশে প্রবেশ করে বা কোনো অপরাধে জড়িয়ে পড়ে এবং সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয়, তাহলে সেটিকে একইভাবে সীমান্ত হত্যা হিসেবে দেখার সুযোগ নেই।

এ সময় পশ্চিমবঙ্গে বাংলাদেশি পরিচয়ে লোকজনকে সীমান্ত এলাকায় জড়ো করার অভিযোগ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, সরকার বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এবং সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোনো ধরনের অবৈধ ‘পুশইন’ বা ‘পুশব্যাক’ সমর্থন করে না। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

জামালপুর ট্রিবিউন / আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন