মায়ের অবহেলার অভিযোগে যুগ্ম সচিবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
মায়ের অবহেলার অভিযোগে যুগ্ম সচিবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
রাজধানীর মিরপুরে বৃদ্ধা নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার। বুধবার (৩ জুন) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
প্রতিমন্ত্রী বলেন, ঘটনাটি নিয়ে বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। পরিচয় ও অন্যান্য বিষয় নিশ্চিত হওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করতে দেশে আইন রয়েছে এবং সেই আইনের আওতায় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এটি একটি অমানবিক ঘটনা এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গত ৩১ জানুয়ারি রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার সন্তানদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ নিয়ে সামাজিকভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন