ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ফিফা বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বে কঠিন চ্যালেঞ্জে আর্জেন্টিনা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-


ফিফা বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বে কঠিন চ্যালেঞ্জে আর্জেন্টিনা

খেলাধুলা ডেস্ক:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের সূচি প্রকাশের পর থেকেই ফুটবলপ্রেমীদের মাঝে বাড়ছে উত্তেজনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার গ্রুপ ‘জি’-তে খেলবে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ১৭ জুন আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল। বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ২২ জুন রাত ১১টায় অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ জুন সকাল ৮টায় জর্ডানের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এবারও শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে আর্জেন্টিনা। দলটির তারকা খেলোয়াড় লিওনেল মেসিকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও তুঙ্গে।

ফুটবল বিশ্লেষকদের মতে, গ্রুপ পর্বে আর্জেন্টিনা ফেবারিট হলেও আলজেরিয়া ও অস্ট্রিয়ার মতো দলগুলো কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে। তাই শুরু থেকেই সতর্ক থাকতে হবে স্কালোনির শিষ্যদের।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন