ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

রায়গঞ্জে বিশেষ অভিযানে ডাকাতসহ ৬ জন আটক

রায়গঞ্জে বিশেষ অভিযানে ডাকাতসহ ৬ জন আটক
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

রায়গঞ্জে বিশেষ অভিযানে ডাকাতসহ ৬ জন আটক

অনলাইন ডেস্ক:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন রামকৃষ্ণপুর কোদলা গ্রামের আক্তার মন্ডল (৫০)। তার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়া বন্দিহার গ্রামের আবু তালেব (২৮), চান্দাইকোনা গ্রামের মো. রেজাউল করিম (৪০), চর ব্রাহ্মণবাড়িয়া গ্রামের রিপন (২৩), চান্দাইকোনা গ্রামের মো. শয়ন মিয়া ওরফে জাকারিয়া (৩০) এবং নিঝুরি উত্তরপাড়া গ্রামের ভুট্ট খলিফা (৩৮) অভিযানে গ্রেপ্তার হন।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক, আর্থিক লেনদেনসংক্রান্ত আইনসহ বিভিন্ন ধরনের মামলা বিচারাধীন রয়েছে। তাদের মধ্যে কয়েকজন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি এবং একজন নিয়মিত মামলার আসামি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

জামালপুর ট্রিবিউন / আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন