ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

অনলাইন ডেস্ক:

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল। পথে মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাকিব (১৮) নামে আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন— যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), তার ছেলে আরিফ ইসলাম (২৪), একই গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮), রাকিব (১৮) এবং প্রাইভেটকারের চালক (২৫)।

এ ঘটনায় আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩) নামে দুই শিশু গুরুতর আহত হয়েছে। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে চালক ছাড়া চারজন একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জামালপুর ট্রিবিউন / আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন