ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল ঘোড়াগাড়ি চালকের

মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল ঘোড়াগাড়ি চালকের
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল ঘোড়াগাড়ি চালকের

স্টাফ রিপোর্টার:

জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে ঝাড়কাটা নদীর পানিতে ডুবে জুলহাস উদ্দিন (৪০) নামে এক ঘোড়াগাড়ি চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের ঝাড়কাটা নদীর কাহেতপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জুলহাস উদ্দিন উপজেলার আদারভিটা ইউনিয়নের পোড়াবাড়ী গ্রামের মৃত আনার ব্যাপারীর ছেলে। তিনি পেশায় ঘোড়াগাড়ি চালক ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১টার দিকে মা হারা ৫ বছর বয়সী ছেলে রাহাতকে সঙ্গে নিয়ে ঝাড়কাটা নদীতে ঘোড়াকে গোসল করাতে যান জুলহাস। একপর্যায়ে নদীর পানিতে নেমে তিনি নিখোঁজ হন। বাবাকে পানিতে তলিয়ে যেতে দেখে ছোট্ট রাহাত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়।

খবর পেয়ে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় আড়াই ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে জেলেদের জালের সাহায্যে নদী থেকে জুলহাসের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা আরও জানান, জুলহাসের বৃদ্ধা মা ও ৫ বছরের এক ছেলে রয়েছে। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়েছে।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম জানান, রাহাতের বয়স যখন মাত্র ৭ দিন, তখন তার মা সংসার ছেড়ে চলে যান। এরপর থেকে ছেলে ও বৃদ্ধা মাকে নিয়েই জীবনসংগ্রাম চালিয়ে আসছিলেন জুলহাস।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, “পানিতে ডুবে জুলহাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।”

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন