আশেক মাহমুদ কলেজ পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু
আশেক মাহমুদ কলেজ পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যুস্টাফ রিপোর্টার:
জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে রাফি (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি ইমাম মুক্তি মিয়ার ছেলে এবং ঢাকা সেন্ট্রাল কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।
পরিবারের বরাতে জানা যায়, দুপুরে বন্ধুদের সঙ্গে কলেজের পুকুরে গোসল করতে নামেন রাফি। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার (ইএমও) আরিফুল ইসলাম বলেন, “রাফিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
.png)
একটি মন্তব্য পোস্ট করুন