তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ধানমন্ডিতে আটক কয়েকজন
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ধানমন্ডিতে আটক কয়েকজন
অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, ৮ বারের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ–এর জানাজা শেষে রাজধানীর ধানমন্ডিতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের চেষ্টা করলে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১ জুন) সন্ধ্যার দিকে ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে থেকেই দলীয় নেতাকর্মীরা মসজিদ এলাকায় জড়ো হতে থাকেন। জানাজা শেষে কিছু নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধানমন্ডি থানা পুলিশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়।
ভিডিওতে দেখা গেছে, স্লোগান চলাকালীন কয়েকজনকে পুলিশ গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। তবে স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিদের অনেকে জানাজায় অংশ নিতে এসেছিলেন।
উল্লেখ্য, সোমবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন