হজ শেষে শুরু হলো নতুন ওমরাহ মৌসুম, আবারও চালু ভিসা কার্যক্রম
হজ শেষে শুরু হলো নতুন ওমরাহ মৌসুম, আবারও চালু ভিসা কার্যক্রমইসলাম ডেস্ক:
পবিত্র হজ মৌসুম শেষে নতুন করে ওমরাহ ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ওমরাহ মৌসুম উপলক্ষে রবিবার (৩১ মে) থেকে ওমরাহ ভিসা ইস্যু কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন থেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালনকারীদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ওমরাহ যাত্রীরা এখন সরকারি ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি ও ওমরাহ পারমিট সংগ্রহ করতে পারবেন।
সৌদি সরকারের একীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’-এর মাধ্যমে ওমরাহ সংক্রান্ত অনুমতি, বুকিং ও অন্যান্য প্রয়োজনীয় সেবা পাওয়া যাবে। সাম্প্রতিক বছরগুলোতে ওমরাহ ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে সৌদি কর্তৃপক্ষ।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন মৌসুমে আগামী বছরের ৯ মার্চ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি) পর্যন্ত ওমরাহ ভিসা ইস্যু করা হবে। এছাড়া ওমরাহ যাত্রীরা আগামী ২৩ মার্চ পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।
সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির অংশ হিসেবে হজ ও ওমরাহ সেবাকে আরও আধুনিক, সহজ ও প্রযুক্তিনির্ভর করতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা আরও সহজ ও উন্নত সেবার মাধ্যমে ওমরাহ পালনের সুযোগ পাবেন বলে আশা করছে কর্তৃপক্ষ।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন