ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুর স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে কিশোরী আহত

জামালপুর স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে কিশোরী আহত
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

জামালপুর স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে কিশোরী আহত

স্টাফ রিপোর্টার: 

জামালপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী কমিউটার ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে ইকরা (১৫) নামে এক কিশোরী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনটি জামালপুর স্টেশনে পৌঁছালে যাত্রীদের ওঠানামার ভিড় শুরু হয়। এ সময় ইকরা ট্রেনে ওঠার চেষ্টা করলে হঠাৎ পা পিছলে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও যাত্রীরা দ্রুত তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের সহায়তায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে আহত কিশোরীর খোঁজখবর নিয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন