ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির ছাত্র নিখোঁজ

জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির ছাত্র নিখোঁজ
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির ছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে সোহাগ (১০) নামে এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

রোববার (৩১ মে) বিকেলে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার মুল্লুক চানের নৌকা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ সোহাগ চর আমখাওয়া ইউনিয়নের সিলেটপাড়া গ্রামের শাহজাহানের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে মায়ের সঙ্গে জিঞ্জিরাম নদীতে গোসল করতে নামে সোহাগ। এ সময় নদীর তীব্র স্রোতে হঠাৎ সে পানিতে তলিয়ে যায়। মায়ের চিৎকারে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে উদ্ধার চেষ্টা চালালেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।

চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “জিঞ্জিরাম নদীতে এক শিশু নিখোঁজের খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।”

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন