বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে পাঠকের আস্থা অর্জন করছে জামালপুর ট্রিবিউন
“সত্য সংবাদ, সবার আগে” — এই স্লোগানকে ধারণ করেই এগিয়ে চলছে জামালপুর ট্রিবিউন।জামালপুরের মানুষের কথা তুলে ধরার প্রত্যয়ে যাত্রা শুরু করা অনলাইন সংবাদমাধ্যম জামালপুর ট্রিবিউন অল্প সময়ের মধ্যেই পাঠকদের কাছে নির্ভরযোগ্য সংবাদসূত্র হিসেবে পরিচিতি লাভ করেছে। বস্তুনিষ্ঠ, দ্রুত ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জেলার নানা প্রান্তের সংবাদ দেশ-বিদেশে পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি।
স্থানীয় সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড, শিক্ষা, সংস্কৃতি, কৃষি, খেলাধুলা, রাজনীতি ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করছে জামালপুর ট্রিবিউন। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাও পাঠকদের সামনে তুলে ধরা হচ্ছে।
জামালপুর ট্রিবিউনের সংবাদক ও প্রকাশক বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই আমাদের প্রধান শক্তি। আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নয়, জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করতে চাই। জামালপুরের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা তুলে ধরে তাদের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “ডিজিটাল যুগে তথ্যের দ্রুত বিস্তার ঘটছে। তাই সঠিক ও নির্ভুল তথ্য পাঠকের কাছে পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। গুজব ও অপতথ্যের বিরুদ্ধে সচেতন অবস্থান নিয়ে সত্য প্রকাশে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
পাঠক, সংবাদকর্মী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় ভবিষ্যতে জামালপুর ট্রিবিউন জেলার অন্যতম শীর্ষ অনলাইন সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংশ্লিষ্টরা জানান, আগামী দিনে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংবাদসেবা চালুর পাশাপাশি জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সংবাদ সংগ্রহ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
“সত্য সংবাদ, সবার আগে” — এই স্লোগানকে ধারণ করেই এগিয়ে চলছে জামালপুর ট্রিবিউন।

একটি মন্তব্য পোস্ট করুন