ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দেওয়ানগঞ্জে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
দেওয়ানগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে কৃষির আধুনিকায়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পুষ্টিমান নিশ্চিতকরণের লক্ষ্যে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান মুকুলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান।

বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশের কৃষিখাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি পুষ্টিকর ফসল উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে।

তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষি ও পুষ্টি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক গ্রুপের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন