ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে এনটিভির ২৪ বছরে পদার্পণ উদযাপন, আলোচনা সভা ও কেক কাটা

জামালপুরে এনটিভির ২৪ বছরে পদার্পণ উদযাপন, আলোচনা সভা ও কেক কাটা
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
আসমাউল আসিফ, স্টাফ রিপোর্টার:

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩ বছর পূর্তি ও ২৪ বছরে পদার্পণ উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন

এসময় বক্তব্য দেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল রানা, সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের সভাপতি শামীমা খান, ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একে এম আশরাফুজ্জামান স্বাধীন, সরকারি আশেক মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক রবিউল আলম লুইপা, এসএ টিভির ফজলে এলাহী মাকাম, ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, নবাঙ্কুরের সভাপতি রফিকুজ্জামান মল্লিক তুষার, জামালপুর লালন একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দোলোয়ার হোসেন, টিআইবি জামালপুরের এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইন, খবরের কাগজ বন্ধুজন জেলা কমিটির সভাপতি সেখ সৈয়দুর রহমান সোহেল, রক্তের বন্ধনের সভাপতি হাসান আলী, এখন টিভির জুয়েল রানা, একুশে টিভির খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, নিউজ টোয়েন্টিফোরের মুত্তাসিম বিল্লাহ, আনন্দ টিভির বাহাউদ্দিন খান, এনটিভির জেলা প্রতিনিধি আসমাউল আসিফ এবং এনটিভির অনলাইন প্রতিনিধি সাকিব আল হাসান নাহিদ

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ, সময়োপযোগী অনুষ্ঠান এবং পেশাদার সাংবাদিকতার মাধ্যমে এনটিভি দীর্ঘ ২৩ বছর ধরে দর্শকদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। গণমাধ্যম হিসেবে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এনটিভি ভবিষ্যতেও এগিয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।

আলোচনা সভা শেষে অতিথিরা এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন