ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে ১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ জেলহাজতে

জামালপুরে ১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ জেলহাজতে
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
নিজস্ব প্রতিনিধি:

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর জামিন আবেদনের শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে তাঁকে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তানজিনা আক্তার তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার মামলায় সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি তাঁর জামিন আবেদনের শুনানির জন্য আগামী ১৪ জুলাই তারিখ নির্ধারণ করা হয়েছে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন