ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দেওয়ানগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের পাশে বিজিবি, বিতরণ ত্রাণ সামগ্রী

দেওয়ানগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের পাশে বিজিবি, বিতরণ ত্রাণ সামগ্রী
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পাহাড়ি ঢলের কারণে জিঞ্জিরাম নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার পাথরের চর এলাকায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের হাতে বিজিবির পক্ষ থেকে খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন, পাথরের চর বিওপির কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ত্রাণ বিতরণকালে লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম মানবিক দায়িত্ব। আপদকালীন সময়ে বিজিবি সবসময় মানুষের পাশে থাকে এবং দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার ভোজ্যতেল, ১ কেজি মুড়ি, লবণ, স্যালাইন, গ্যাস লাইট ও মোমবাতি প্রদান করা হয়।

বিজিবির এ ত্রাণ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিরোনাম...

একটি মন্তব্য করুন