ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ উদযাপন

জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
আসমাউল আসিফ,স্টাফ রিপোর্টার:

জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, সাধারণ সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, জামালপুরের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, অ্যাডভোকেট ইউসুফ আলী, চ্যানেল ২৪-এর সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, এসএ টিভির ফজলে এলাহী মাকাম, ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাইমুম সাব্বির শোভন এবং সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল হোসেন শান্তসহ অন্যান্য সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টরা জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন ঘটনার চিত্র ধারণ করে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু তাদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও আর্থিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এখনো প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়নি। তারা ক্যামেরা জার্নালিস্টদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রশাসন, গণমাধ্যম কর্তৃপক্ষ ও সমাজের সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে সংগঠনের ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়। পরে সদস্য ও অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

শিরোনাম...

একটি মন্তব্য করুন