ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

হাজরাবাড়ী পৌর নির্বাচনে ৮ নং ওয়ার্ডে আলোচনায় কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান

হাজরাবাড়ী পৌর নির্বাচনে ৮ নং ওয়ার্ডে আলোচনায় কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
ইমরান মাহমুদ, স্টাফ রিপোর্টার:

আসন্ন হাজরাবাড়ী পৌরসভা নির্বাচনকে ঘিরে মেলান্দহ উপজেলার রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মো. খলিলুর রহমানকে নিয়ে ভোটারদের আগ্রহ ও আলোচনা দিন দিন বাড়ছে।

জানা গেছে, ২০১৬ সালে প্রতিষ্ঠিত হাজরাবাড়ী পৌরসভায় ২০২২ সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার দ্বিতীয় পৌর নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। এরই ধারাবাহিকতায় স্থানীয়দের কাছে পরিচিত মুখ হিসেবে আলোচনায় রয়েছেন খলিলুর রহমান।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে তিনি ইতোমধ্যে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যেও তার জনপ্রিয়তা বাড়ছে বলে দাবি স্থানীয়দের একাংশের।

স্থানীয় ভোটার নাসির উদ্দিন বলেন, “বর্তমান সময়ে খলিলুর রহমানকে সম্ভাব্য শক্তিশালী প্রার্থীদের একজন হিসেবে দেখা হচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, তাকে ঘিরে জনসমর্থনের আলোচনা ততই বাড়ছে।”

মো. খলিলুর রহমান বলেন, “আমি সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ আমাকে নির্বাচিত করলে ৮ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করব। রাস্তা-ঘাটের উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং গরিব-অসহায় মানুষের পাশে থেকে কাজ করাই হবে আমার প্রধান অঙ্গীকার।”

স্থানীয়দের মতে, নির্বাচন সামনে রেখে ৮ নং ওয়ার্ডে রাজনৈতিক সমীকরণ ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। শেষ পর্যন্ত ভোটারদের রায়ই নির্ধারণ করবে কে হবেন তাদের পরবর্তী জনপ্রতিনিধি।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন