ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

মাদারগঞ্জে ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মাদারগঞ্জে ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নে সিলিং ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজিমুদ্দিন বাবু ফকির (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার কোয়ালিকান্দি উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবু ফকির ওই এলাকার জহুরুল ইসলাম ফকিরের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি হলেও অতিরিক্ত আয়-রোজগারের জন্য মাঝে মাঝে বিদ্যুতের কাজও করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে প্রতিবেশী ফুফা আব্দুর রহিমের বাড়িতে একটি সিলিং ফ্যান মেরামতের কাজ করছিলেন বাবু। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরপাকেরদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জগলুল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাবু ফকির রাজমিস্ত্রির পাশাপাশি বিদ্যুতের কাজও করতেন। ফ্যান মেরামতের সময় দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান জানান, হাসপাতালে আনার আগেই বাবু ফকিরের মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন