শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে জামালপুরে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে জামালপুরে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভশিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ এবং তাঁর পদত্যাগের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে শহরের ফৌজদারি মোড় এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’, ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ এবং ‘আমরা কেন পানিতে, শিক্ষামন্ত্রী কেন এসিতে’সহ বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনরত শিক্ষার্থী নিশান বলেন, দেশের অনেক এলাকায় বন্যা পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এমন অবস্থায় শিক্ষামন্ত্রীর বক্তব্য শিক্ষার্থীদের হতাশ করেছে। তিনি দাবি করেন, শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী টুম্পা বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ায় অনেক শিক্ষার্থী কষ্টের মুখে পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছানোর বিষয়ে আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন তিনি।
প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়

একটি মন্তব্য পোস্ট করুন