ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

মায়ের জমি দখলের চাপে ঘরছাড়া বৃদ্ধা

মায়ের জমি দখলের চাপে ঘরছাড়া বৃদ্ধা
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নিজের নামে জমি লিখে না দেওয়ায় এক মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী রাশেদা বেগম পবিত্র কোরআন শরিফ হাতে নিয়ে কান্নাজড়িত অবস্থায় বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হক গুঠু তালুকদারের স্ত্রী রাশেদা বেগম উত্তরাধিকার সূত্রে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বাঁশনিওগী গ্রামে ৫৬ শতাংশ জমির মালিক হন। পরে তিনি প্রায় ৮ লাখ টাকায় জমিটি ভাইদের কাছে বিক্রি করে সেই অর্থ দিয়ে নিজের নামে নতুন জমি ক্রয় করেন।

অভিযোগ রয়েছে, ওই জমি নিজের নামে লিখে নেওয়ার জন্য ছেলে রাশেদুল ইসলাম জাকির দীর্ঘদিন ধরে মায়ের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় রাশেদা বেগম এর আগেও সরিষাবাড়ী থানায় অভিযোগ করেছিলেন।

রাশেদা বেগম জানান, জমি লিখে দিতে অস্বীকৃতি জানানোয় ছেলে তাকে বাড়িতে থাকতে দিচ্ছিল না। এমনকি বাড়িতে গেলে আত্মহত্যা করে তাকে ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়। সর্বশেষ গত রোববার দুপুরে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলে তিনি ভাইদের খবর দেন। পরে ভাইয়েরা এসে তাকে নিজেদের বাড়িতে নিয়ে যান।

স্থানীয় সূত্র জানায়, বিরোধের একপর্যায়ে রাশেদুল ইসলাম জাকির বাড়িতে তালা লাগিয়ে স্ত্রীকে নিয়ে মধুপুর উপজেলার মাস্টারপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে চলে যান। পরে রাশেদা বেগম নিজ বাড়িতে এলে স্থানীয়রা গেটের তালা ভেঙে তাকে ঘরে প্রবেশে সহায়তা করেন।

এলাকাবাসী জানান, বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। সর্বশেষ সালিশ বৈঠকেও রাশেদা বেগমকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। তিনি এতে সম্মত না হওয়ায় তাকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়।

পারিবারিক সূত্রের দাবি, অভিযুক্ত রাশেদুল ইসলাম জাকির পূর্বে ‘এমএম বিল্ডার্স’-এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সেখানে আর্থিক অনিয়মের অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত রাশেদুল ইসলাম জাকিরের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন