ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

সাপের কামড়ে নারীর মৃত্যু, চিকিৎসককে মারধরের অভিযোগে উত্তেজনা মাদারগঞ্জ হাসপাতালে

সাপের কামড়ে নারীর মৃত্যু, চিকিৎসককে মারধরের অভিযোগে উত্তেজনা মাদারগঞ্জ হাসপাতালে
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
মাদারগঞ্জ সংবাদদাতা:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় অবহেলার অভিযোগে এক চিকিৎসাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনার পর হাসপাতালজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিহত রমিছা বেগম (৫৫) উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া গ্রামের চান মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে বাড়ির উঠানে রমিছা বেগমকে একটি সাপ কামড় দেয়। পরে তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে নিহতের ভাই ও বালিজুড়ী ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক শরীফ উদ্দিন কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আসাদুজ্জামানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি চিকিৎসাকর্মীর ওপর শারীরিকভাবে হামলা করেন বলে অভিযোগ ওঠে।

নিহতের ছেলে লিটন মিয়া অভিযোগ করেন, হাসপাতালে প্রথমে বলা হয়েছিল এটি বিষধর সাপের কামড় নয়। এ কারণে তার মাকে অ্যান্টিভেনম দেওয়া হয়নি। পরে অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

তবে নিহতের স্বামী চান মিয়া জানান, হাসপাতাল থেকে বের হওয়ার পর তারা একজন ওঝার কাছে যাচ্ছিলেন। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার স্ত্রীর মৃত্যু হয়।

চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদুজ্জামান বলেন, সরকারি চিকিৎসা প্রোটোকল অনুযায়ী রোগীকে পরীক্ষা করা হয়েছিল। সে সময় বিষধর সাপের কামড়ের নিশ্চিত লক্ষণ না থাকায় অ্যান্টিভেনম দেওয়া হয়নি। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার প্রস্তুতি চলছিল। তবে স্বজনরা তাকে হাসপাতাল থেকে নিয়ে যান। চিকিৎসাকর্মীর ওপর হামলার ঘটনায় তিনি নিন্দা জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন