হাতির আক্রমণে নিহত জয়নালের পরিবার পেল প্রশাসনের আর্থিক সহায়তা
হাতির আক্রমণে নিহত জয়নালের পরিবার পেল প্রশাসনের আর্থিক সহায়তাজামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে নিহত জয়নাল আবেদীনের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন নিহতের স্ত্রী জমিরন বেগমের হাতে ২৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।
উল্লেখ্য, গত ২৬ জুন সকালে বকশীগঞ্জ উপজেলার মির্ধাপাড়া এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন। পরদিন ধানুয়া কামালপুর ইউনিয়নের সোমনাথপাড়া এলাকার জঙ্গল থেকে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, ভারত সীমান্ত থেকে নেমে আসা বন্য হাতির আক্রমণেই তাঁর মৃত্যু হয়েছে।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
এদিকে সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বন্য হাতির হামলা প্রতিরোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

একটি মন্তব্য পোস্ট করুন