ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নে পরীক্ষা, বোর্ডের আশ্বাস

আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নে পরীক্ষা, বোর্ডের আশ্বাস
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুরে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ভুলবশত ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রস্তুত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সরকারি জাহেদা সফির মহিলা কলেজের ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরীক্ষার্থীরা সবাই সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী।

পরীক্ষার্থী তিলা জামালি অভিযোগ করে বলেন, পরীক্ষা শেষে প্রশ্নপত্রে ২০২৫ সালের সিলেবাস উল্লেখ থাকতে দেখে তারা বিষয়টি বুঝতে পারেন। পরে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়। তবে এ ঘটনায় ফলাফল, বিশেষ করে জিপিএ-৫ পাওয়া নিয়ে তারা শঙ্কায় রয়েছেন।

আরেক পরীক্ষার্থী নুসরাত জাহান বলেন, সারা দেশে যেখানে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেখানে তারা ভিন্ন প্রশ্নে পরীক্ষা দিয়েছেন। এতে ফলাফল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মীর শওকত আলম মীর জানান, বোর্ড থেকে পাঠানো প্রতিটি প্রশ্নপত্রের বান্ডেলের গায়ে ২০২৬ সালের প্রশ্নপত্র উল্লেখ ছিল। তবে বান্ডেল খোলার পর ভেতরে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য ২০২৫ সালের সিলেবাসভিত্তিক প্রশ্নপত্র ছিল। পরীক্ষা শুরুর আগে বিষয়টি শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়। বোর্ড থেকে ওই ১০০ পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাদের উত্তরপত্র ২০২৫ সালের প্রশ্নপত্র অনুযায়ী নমনীয়ভাবে মূল্যায়ন করা হবে বলে বোর্ড আশ্বাস দিয়েছে।

সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী ছিলেন ৬৯ জন। এছাড়া সব মিলিয়ে এ কেন্দ্রে প্রায় ৯০০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন