ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে ভাড়া বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরে ভাড়া বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুর সদর উপজেলার নান্দিনা পূর্বপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে শারমিন আক্তার (২৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সকালে ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে শারমিনের স্বামী জহুরুল এক আত্মীয়কে ফোন করে জানান, তাঁদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। ডাকাডাকি করেও তিনি স্ত্রী শারমিনের কোনো সাড়া পাচ্ছেন না।

খবর পেয়ে শারমিনের বাবার বাড়ির লোকজন ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় শারমিনকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে তাকে নিচে নামিয়ে আনলে মৃত অবস্থায় পাওয়া যায়।

নিহত শারমিন আক্তার জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের হাসেম মিয়ার মেয়ে। তাঁর স্বামী জহুরুলের বাড়ি শ্রীপুর ইউনিয়নের কুমারিয়া এলাকায়। তারা নান্দিনা পূর্বপাড়ায় মনির হোসেনের বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন