নিজ ঘর থেকে নার্সের মরদেহ উদ্ধার
নিজ ঘর থেকে নার্সের মরদেহ উদ্ধারজামালপুর শহরের চালাপাড়া এলাকায় নিজ বসতঘর থেকে রোকসানা আক্তার শিলা নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত রোকসানা আক্তার শিলা শহরের সেবা জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি চালাপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে। তাঁর বর্তমান স্বামী রফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শিলার নিজ ঘরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা খতিয়ে দেখছে পুলিশ।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন