ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা

দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
নিজস্ব প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলাম, পাথরেরচর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার নাজিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রতন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. নাফিজ হোসেন, দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার অব্দুল বাতেন এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি শ্যামল চন্দ্র প্রমুখ।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। ইউএনও শাহ জহুরুল হাসান বলেন, দেওয়ানগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত ও স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি জানান, গত কয়েক মাসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকসেবী ও মাদক কারবারিদের সাজা দেওয়ার পাশাপাশি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে রয়েছে।

সভায় আসন্ন দুর্গাপূজা উদযাপন নিয়েও আলোচনা হয়। ইউএনও জানান, পূজা চলাকালে উপজেলার সব পূজামণ্ডপে কড়া নজরদারি রাখা হবে। একই সঙ্গে উৎসবকালীন সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

শিরোনাম...

একটি মন্তব্য করুন