বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটা বন্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটা বন্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানাজামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোস্তফা মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের তরমুজ পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে তরমুজ পাড়া এলাকায় অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল একটি মহল। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে বিকেলে মাটি কাটা বন্ধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযানের সময় অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় এর সঙ্গে জড়িত মোস্তফা মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সচেতন মহল জানায়, বকশীগঞ্জের বিভিন্ন গ্রাম ও নদ-নদীর পাশে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে প্রভাবশালীদের দৌরাত্ম্যে ফসলি জমি ও নদ-নদী রক্ষায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপির হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

একটি মন্তব্য পোস্ট করুন