ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দেওয়ানগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু, দাদি আহত

দেওয়ানগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু, দাদি আহত
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 


নিজস্ব প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে বসতঘরের বৈদ্যুতিক সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁদের দাদি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে দেওয়ানগঞ্জ পৌরসভার পুরাতন রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দেওয়ানগঞ্জ পৌর এলাকার আব্দুর রশিদের স্ত্রী লাকী আক্তার (৪০) ও তাঁর ছেলে রাজু আহমেদ (১৪)। আহত হয়েছেন রাজুর দাদি বুলি বেগম (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আব্দুর রশিদের বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। পরে রাজু নিজেই সংযোগটি মেরামতের চেষ্টা করলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে বাঁচাতে এগিয়ে গিয়ে মা লাকী আক্তারও বিদ্যুতায়িত হন।

এ সময় মা ও ছেলেকে বিদ্যুতের তারে আটকে ছটফট করতে দেখে তাঁদের উদ্ধারে এগিয়ে যান দাদি বুলি বেগম। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মা লাকী আক্তার ও ছেলে রাজুর মৃত্যু হয়। গুরুতর আহত বুলি বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না থাকলে এবং পরিবারের আবেদনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন